মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদদাতা / ৮২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে জরুরি শুকনো খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি পরিচালিত এ কার্যক্রমে পশ্চিম নলুয়া ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দক্ষিণ মরফলা মরিচ্ছা পাড়া (৯ নম্বর ওয়ার্ড) পর্যন্ত প্রায় এক হাজারের বেশি মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক জিয়াবুল হোসেন তারেকসহ আরও স্বেচ্ছােসবী।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোদ্দাচ্ছির বিন ইসমাঈল বলেন, “বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। মহান আল্লাহ যেন আমাদের এ প্রচেষ্টা কবুল করেন এবং বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘব করেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত সময়োপযোগী। তারা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]