রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: আমিনুল হক সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকাস্থ মাগুরা–শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য পিপল এ ভর্তির সুযোগ পেয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতী সন্তান আবদুল্লাহ আল মামুন ডা. শাহজালাল আহমেদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে যায়যায়দিনের প্রকাশিত সংবাদের প্রতিবাদ How Iran Turned Trump’s Victory Formula into Failure* *—-Professor M. A. Barnik ইরানের হাতে ট্রাম্পের বিজয়-সমীকরণ কীভাবে চূর্ণবিচূর্ণ হয়ে গেলো* *—-অধ্যাপক এম এ বার্ণিক ৫ বছর আইনি লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিরে পলেন হজরত আলী মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২

সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

সংবাদদাতা / ৪৪ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সঃ) এর আর্দশের কোনো বিকল্প কোনো আর্দশ নেই! মানুষের কাছে সর্বাধিক আরাধ্য বিষয় সামাজিক শান্তি এবং জীবনের সকল স্তরে শৃঙ্খলা। ব্যাক্তির অধিকারে যখন সব কিছু থাকে তখন সে সামাজিক শান্তি ও শৃঙ্খলা ছাড়া আর কিছুই কামনা করে না। এটি শুধু শুধু মানব জীবনের চাহিদা তা নয়,বরং মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে এটা প্রতিষ্ঠা করার জন্য একটি পরিপূর্ণ ম্যাকানিজম প্রতিষ্ঠা করেছেন।

কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক বিশিষ্ট প্রবন্ধকার ড, রফিকুল ইসলাম।
তিনি ১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে মাগুরা অডিটোরিয়ামে জেলা সীরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সঃ) আর্দশ শীষক সেমিনারে প্রধান প্রবন্ধকার হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য এ কথাগুলো বলেছেন।
সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আমিন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মতিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঢাকা আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদ প্রধান খতিব ড, মাওলানা হাবিবুর রহমান। অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের কলেজের সাবেক অধ্যক্ষ ড, মাওলানা রবিউল ইসলাম মাগুরা আল আমিন ইয়াতিম খানার পরিচালক হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সাবেক ছাত্র নেতা এবং আ গামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী যমোঃ মাসুদুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা এবং আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ।

সেমিনারে অন্যান্য বক্তারা রাসূল (সঃ) এর আর্দশ অনুস্মরন করে ব্যাক্তি, সমাজ,ও রাস্ট্রের সর্বত্রেই ইসলাম প্রতিষ্ঠার আহবান জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা ।
তা১২ /৯/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]