মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

সারাদেশে খুন, চাঁদাবাজি ও ধর্ষণের প্রতিবাদে মাগুরায় গণকমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ৭৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সারাদেশে খুন, চাঁদাবাজি ও ধর্ষণের প্রতিবাদে
মাগুরায় গণকমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ// জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে
এই প্রতিপাদ্য নিয়ে মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধসহ দোষিদের
দ্রুত বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রবিবার বেলা
১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ
অনুষ্ঠিত হয়।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য কাজী
জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চুসহ অন্যরা।
বক্তারা মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যাবসায়ী সোহাগকে
নৃশংসভাবে হত্যা, মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ছয় মাসে ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, আর ৩২০ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া গত দশ মাসে মব সৃষ্টি করে হুজুগ তুলে ১৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে, যা পত্র পত্রিকায় এসেছে।
সরকার এসকল ঘটনায় কোন তড়িৎ আইনি পদক্ষেপ তো নিচ্ছেই না বরং মবকে নরমালাইজ করে প্রেশার গ্রুপ বলে আখ্যা দিচ্ছে। যার ফলে এ ধরনের নির্মম ঘটনা নানাভাবে জাস্টিফাই হচ্ছে এবং মব উৎসাহিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন নানা রকম ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সমাবেশ
থেকে দ্রুততম সময়ে খুনীদের গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচার নিশ্চিতের দাবি জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/৭/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]