শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

সার্বজনীন গ্রুপের আয়োজনে নবীনগরে ব্যতিক্রমী সর্বধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সর্বধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে সর্বধর্ম গীত ও মলয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় নবীনগর, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার বিভিন্ন ধর্ম, বয়স ও শ্রেণিপেশার সংস্কৃতিমনা শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাতমোড়ার আনন্দ আশ্রমের সহ-সভাপতি স্বরূপ রতন দত্ত দয়ালমনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ, অধ্যক্ষ কামরুল হুদা পথিক, সহকারি অধ্যাপক ইব্রাহীম খলিল, সহকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শফিউল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু, রীমা দাস, শৈলী সূত্রধর ও আ ন ম আজিজুল হক।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল।
আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় মোট ২১০ জন শিল্পী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সর্বধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]