মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

সৈয়দপুরে শহীদ সাজ্জাদের পরিবারকে ছাত্র শিবিরের ঈদ উপহার ছাগল প্রদান 

সংবাদদাতা / ৭৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শাহজাহান আলী মনন,

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারকে পবিত্র ঈদুল আজহার উপহার হিসেবে একটা ছাগল দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তাঁর বাবার হাতে ছাগলটি তুলে দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর শহর ছাত্র শিবির সভাপতি হাফিজুল ইসলাম ও

অফিস সম্পাদক রাফিউর রহমান রাফিল।

উল্লেখ্য, বৈষম্যেরবিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র  সাজ্জাদ হোসেন গত ৪ আগস্ট সাভারে থানা মসজিদের সামনে পুলিশের গুলিবিদ্ধ হয়। পরে সাভার এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট মারা যান। তাঁকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

এরপর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। সাংগঠনিকভাবে আর্থিক সহায়তা দেওয়াসহ শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেনকে পৌরসভার নামাজ ঘরের ইমাম নিযুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

শাহজাহান আলী মনন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

তারিখ -০৬/০৬/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]