মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের অসহায় পরিবারে অনুদান

সংবাদদাতা / ১৯৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে ইব্রাহিমপুর দক্ষিণপাড়া কাইয়ুম খানের বাড়িতে ২৫০ জন অসহায় মানুষের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সিনিয়র গ্রুপ পরিচালক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. মান্নান এবং গ্রুপ মডারেটর ডলি ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপ মডারেটর মাসুদা আক্তার, গ্রুপ পরিচালক সুবর্ণা ইসলাম, জাফর আহমেদ, রিদয় আহমেদ, আক্তার হোসেন, ইব্রাহিম আল হাসান প্রমুখ।

প্রতিষ্ঠাতা ও গ্রুপ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা আলম বলেন, “স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”

গ্রুপের সভাপতি মো. মেহেদী হাসান শাহিন বলেন, “যারা অর্থ ও শ্রম দিয়ে এই উদ্যোগকে সার্থক করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানের শেষে গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরণের মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]