বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

স্বেচ্ছাসেবক দলের নেতা হায়দারের নেতৃত্বে শুভ নামে এক তরুনকে আটক করে পিটিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী

সংবাদদাতা / ৯১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ, নোয়াখালীঃ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দরের নেতৃত্বে এক তরুণ আটক করে পিটিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে।


সরজমিনে জানাযায় চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবাই প্রবাসী ইব্রাহীম এর পুত্র ইসমাঈল হোসেন শুভ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বসুরহাট বাসস্ট্যান্ডে আসলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম বিটন, আকাশ, আরিফুল হক আরিফ, চরকাঁকড়া যুবদলের সাবেক নেতা আবদুর রাজ্জাক ও তার ছেলে নিশাদ সহ ২০/২৫ জন আটক করে স্বেচ্ছাসেবক দল নেতা হায়দারের অফিসে নিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।
পরবর্তীতে ১ লাখ ২০ হাজার টাকা দেয়ার কথা বলে রফাদফা হয়ে শুভকে ছেড়ে দেয়।
টাকা দেয়ার জন্য প্রতিনিয়ত চাপ দিলে শুভর খালু রামপুর বামনি বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন দশ হাজার টাকা দেন।বাকি ১লক্ষ ১০ হাজার টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে পরিবারকে।
ইসমাইল হোসেন শুভ’র খালু বামনি বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আমার ভাগীনাকে তারা কয়েক দফা মারে,আমরা খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হায়দারের অফিসে গিয়ে দেখি শুভকে তারা প্রচুর মেরেছে।একবার দশ লাখ টাকা আরেক বার পাঁচ লাখ টাকা দিতে হবে না হলে ছাড়বে না।পরে ১ লাখ টাকা দেয়ার কথা দেয়ার কথা বললে ছেড়ে দেয় কিন্তু বিটন আরো বিশ হাজার টাকা দাবি করে।বিটন আমার কাছ থেকে দশ হাজার টাকা নেয়।
শুভ’র মা ফেরদৌসী আরা বলেন, আমার ছেলে ছাড়া পেয়ে এলাকা ছেড়ে চলে গেছে, আমরা যদি টাকা দেয়ার কথা না বলতাম তারা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলতো।
ভয়ে আইগত ব্যবস্থা নিতে পারছি না, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা শামসুদ্দিন হায়দার বলেন এটা মিথ্যা কথা আমি এর সাথে জড়িত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]