শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

হাকিমপুরী জর্দার মালিক ও  বাংলাদেশের শীর্ষ করদাতা কাউছ মিয়া আর নেই

সংবাদদাতা / ২৭৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মোঃ নওশাদ হোসেন
আলোঃ ( নিজস্ব প্রতিবেদক)

প্রবীণ ব্যবসায়ী ও হাকিমপুরী জর্দার মালিক, ও বাংলাদেশের শীর্ষ করদাতা।
চাঁদপুর জেলার  কৃতীসন্তান হাজী মো. কাউছ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার ২৪ জুন ২৪ ইং  দিনগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে  মারা যান তিনি।

মৃত্যু কলে হাজী মো. কাউছ মিয়ার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি  স্ত্রী, ৮ ছেলে  ৮ মেয়ে রেখে গেছেন,। এবং দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানাযায়।

গত মঙ্গলবার (২৫ জুন২৪ং ) বাদ জোহর ঢাকার ঐতিহাসিক  আরমানিটোলা মাঠে মরহুমের নামাজে  জানাজা অনুষ্ঠিত হয় ।  জানাজা শেষে তাকে ঢাকা   আজিমপুর কবরস্থানে দাফন করা হয় ।


কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া সংবাদ মাধ্যমেকে জানান
কিছু দিন আগে আব্বা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর দেশে আনা হয়। পুরান ঢাকার বাসভবনে শয্যাশায়ী ছিলেন।
গত শনিবার বিকেলে আব্বার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর  আজগর আলী হাসপাতালে নেওয়া হয়।
দুইদিন চিকিৎসাধীন থাকার পর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেন।
আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর ও  সবার কাছে দোয়া চাই।

কাউছ মিয়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেন। পরে হাজিগঞ্জে, সেখান থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানিটোলায় ব্যবসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]