শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

২৭ বছর পর অস্ট্রেলিয়ায় ক্যারিবীয় রূপকথা

সংবাদদাতা / ১৩৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

১৯৯৭ সালের পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথা লিখলো ওয়েস্ট ইন্ডিজ। পরতে পরতে উত্তেজনা ছড়ানো ব্রিসবেনে টেস্ট ৮ রানে জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট ম্যাচ জিতলো ক্যারিবীয়রা।

ম্যাচ লড়াই হয়েছে রুদ্ধশ্বাস। অস্ট্রেলিয়ার হয়ে একপ্রান্ত আগলে পড়ে ছিলেন ওপেনার স্টিভ স্মিথ। ম্যাচের শেষ পর্যন্ত নিজেকে জিইয়ে রেখেছিলেন নায়ক হবেন বলে। তবে জশ হ্যাজেলউড অসহায় হয়ে পড়লেন শামার জোসেফের গতির সামনে। হ্যাজেলউডের উইকেটটি নিয়েই উড়তে শুরু করলেন আগের দিন ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে চোট পাওয়া জোসেফ। ইনিংসে নিলেন ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট।

প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে।

 

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে জোসেফ পাশার দান উল্টে দেন।

ম্যাচ ও সিরিজ সেরাও হয়েছেন নাইটগার্ড থেকে জীবনের বাক বদল দেখা জোসেফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]