মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

৭৫ বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে–ওবায়দুল কাদের

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক (ধানমন্ডি ঢাকা)

আওয়ামী লীগের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
গত ১০ জুন  সোমবার ২৪ইং  ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির  রাজনৈতিক কার্যালয়ে ঢাকায়, দলের নির্বাচিত সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ২৩ জুনের প্রস্তুতি নিতেই ধারাবাহিক প্রস্তুতি সভা হয় ।
এসময় বক্ত্যবে আওয়ামী লীগের হীরকজয়ন্তীর অনুষ্ঠানে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানানান আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এবল  কে প্রতিপক্ষ, কে প্রতিপক্ষ নয় সেটা বিবেচ্য বিষয় নয়।

তিনি আরও বলেন  সরকার ডিজিটাল বাংলাদেশ কে  স্মার্ট বাংলাদেশ গড়তে তুলতে  যখন প্রস্তুতি নিয়েছে , আর এই সময়ই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আমরা “২১ জুন বেলা  ৩ টায়” ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা, ২৩ জুন সকালে ধানমন্ডির ৩২  বঙ্গবন্ধু ভবনের সামনে হীরকজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঐ দিন বিকাল ৩ টায় রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার প্রথমেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় আরও বলেন  রাজধানী ঢাকায় কে সাজসাঝ রবে সাজানো হবে। তবে আমরা আলোকসজ্জা করবো না, নেত্রী আমাদের  নিষেধ করেছেন, মানুষের কষ্টের সময় আলোকসজ্জা করা যাবে না।   দিনটি উপলক্ষে মাসাব্যাপী উৎসব পালন করবে আওয়ামী লীগ।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ  রাজধানীর রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে পৃথক পৃথক  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থাকছে । আরও থাকবে  সাইকেল শোভাযাত্রা এবং সারা বাংলাদেশের  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হবে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম,সাংগঠনিক  সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকন, ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের আজকের মিটিং দলের প্লাটিনাম জয়ন্তী নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]