বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

সংবাদদাতা / ১৭০ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন উপলক্ষ্যে ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে শ্রীপুর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উপজেলা বিএনপির এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলা বিএনপির সাবেক সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপিসহ অন্যরা।

অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক সনোথ কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব শাহ আলম তুফান, শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক রোমানুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ এনায়েত হোসেন, সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রায়হানুজ্জামান রিংকুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে বিশেষ কমিটি গঠন করার আহ্বান জানানো হয়।

মোঃ সাইফুল্লাহ, মোঃ সাইফুল্লাহ।
২৩/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]