বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি/
মাগুরায় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট, মাগুরা এর ৩১তম বর্ষে পদাপর্ণে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাব থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠত হয়।
সাধারণ সম্পাদক আল এমরান এর সঞ্চালনায় আলোচনায় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটারের প্রধান উপদেষ্টা সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক তারিকুল আনোয়ার তরুন, সাংবদিক ও নাট্যকমী শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক মোঃ মিনারুল ইসলাম জুয়েল, নাট্যকর্মী রিয়াজ পারভেজ রানা, মইনুল ইসলাম জেসান, সৈয়দ আশিকুল ইসলাম মুসা। এ সকল অনুষ্ঠানে থিয়েটার ইউনিটের নাট্যকর্মী ও শুভাকাক্ষীরা অংশগ্রহন করেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/০১/২০২৫ইং