শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা / ১৬৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুর রহমান বাক্কার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
তার মৃত্যু গোদাগাড়ী এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেজর জেনারেল শরিফ উদ্দিনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে তিনি নিজ বাসভবনের দিকে ফিরছিলেন। বিকাল ৫টা ৪৫ মিনিটে দামকুমড়া মোড়ে থানার পাশেই তার মোটরসাইকেলের সঙ্গে গরুবাহী নছিমন/ফটফটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের ফলে মাথায় থাকা হেলমেট ছিটকে পড়ে যায় এবং মহিদুর রহমান বাক্কার গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন, যারা এখন গভীর শোক ও শূন্যতার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা বলেন, মহিদুর রহমান বাক্কার ছিলেন একজন সদা উপস্থিত ও জনবান্ধব নেতা। গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে থাকাকালীন তিনি অসংখ্য মানুষের কল্যাণে কাজ করেছেন, সাধারণ মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতা করেছেন।

তিনি ধানের শীষের এমপি প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনের একনিষ্ঠ কর্মী ছিলেন, যার জন্য তিনি সর্বদা প্রেরণা ও উদ্দীপনা জুগিয়েছেন।

মহিদুর রহমান বাক্কারের অকাল মৃত্যু গোদাগাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার অবদানকে স্মরণ করে এলাকাবাসী গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]