শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

জান দিব তো জুলাই দিব-না* *— এম এ বার্ণিক*

সংবাদদাতা / ৩৩৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

*জান দিব তো জুলাই দিব-না*
*— এম এ বার্ণিক*
জান দিব তো জুলাই দিব-না,
রক্তে লেখা নাম মুছিব না—
যে জুলাই কাঁদে মায়ের বুকে,
সে জুলাই বাঁচে শপথের সুখে।
সেই ভোরে সূর্য ওঠেনি ঠিক,
আকাশ জুড়ে ছিল বারুদের দিক—
মাটির বুকে লাল অক্ষরে
লেখা হয়েছিল বিদ্রোহ-লিখ।
হে আমার ভাই, হে আমার প্রাণ,
তোমার রক্তে জেগেছে গান—
Justice For JulyShaheed আজ
অশ্রুর ভিতর জ্বালা-প্রমাণ।
কাঁপুক ধরণী, কাঁপুক গগন,
JusticeForJuly হোক উচ্চারণ—
নীরবতা ভাঙুক বজ্রধ্বনি,
অন্যায় হোক চূর্ণ-বিচূর্ণ ক্ষণ।
যে শিশুটি আজও বাবাকে খোঁজে,
যে মা আজও দরজায় রোজে—
তার চোখে লেখা JulyShaheed,
তার কান্নায় JulyMassacre বয়ে।
ওই যে রাস্তায় শুকায়নি রক্ত,
ওই যে দেয়ালে গুলির ক্ষত—
সেখানেই জন্ম JulyRevolution,
সেখানেই উঠে JulyUprising-এর শপথ।
হাদি, তোমার নাম উচ্চারিলে
বুকের ভেতর ঝড় উঠে ঢেউয়ে—
JusticeForHadi শুধু দাবি নয়,
এ আমাদের আত্মার বেদনা বয়ে।
প্রতিটি JulyShohid ঘুমায় না আজ,
তার চোখে জ্বলে প্রতিশোধের সাজ—
July36 শুধু সংখ্যা নয়,
এ জাতির হৃদয়ে জ্বলন্ত লাজ।
Remember July— বলো ধীরে,
দেখো কাঁপে কণ্ঠ অশ্রুর নীড়ে—
যতদিন বিচার হবে না সম্পূর্ণ,
ততদিন আগুন জ্বলবে হৃদয়ের ভিতরে।
শুনে রাখুক সময়ের প্রাচীর,
শুনে রাখুক অন্যায়ের শাসন—
No Justice, No Peace—
এই শপথে জাগুক জাতির স্পন্দন।
জান দিব তো জুলাই দিব-না,
মায়ের অশ্রু বৃথা যেতে দিব না—
শহীদের রক্ত, বুকের ভিতর,
জীবন দিয়ে হলেও রক্ষা করব না?
না—
জীবন দেব, তবু ভুলব না,
জুলাইয়ের ঋণ শোধ না হওয়া পর্যন্ত
চোখের জলে আগুন জ্বালব,
আর বলব—
জান দিব তো জুলাই দিব-না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]