মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় যমুনা ব্যাংকের উদ্যোগে যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংবাদদাতা / ৮৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় যমুনা ব্যাংক পিএলসি মাগুরা শাখার উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ ই মার্চ বিকেল ৫টায় মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম, সুপারিনটেনডেন্ট, কৈলাইল হানাফিয়া দাখিল মাদ্রাসা, নবাবগঞ্জ, ঢাকা।

তিনি বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং সমাজে দারিদ্র্য দূরীকরণে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর আব্দুল ওহাব এবং মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলফাজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি, মাগুরা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন। তিনি তার বক্তব্যে যমুনা ব্যাংকের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে যমুনা ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি সকলকে যমুনা ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান।

এ সময় যমুনা ব্যাংক মাগুরা শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ রুহান ও মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা।
তাং ৭/৩/৩০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]