মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

সাফিনা পার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক (গোদাগাড়ী) :-

গোদাগাড়ীতে সাফিনা পার্ক এন্ড রিসোর্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ (সোমবার) পার্কের কনফারেন্স রুমে এই আয়োজনটি করা হয়।
আয়োজনে সাফিনা পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান মিজানুর রহমানের আমন্ত্রণে, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মোহাম্মদ আব্দুস সালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান বাসির, পার্ক কর্তৃপক্ষ, জেলার ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পার্কের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি মুলত পার্কটি করেছি এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে। এখানে আমি যেমন লাভবান হচ্ছি তেমন গোদাগাড়ী এলাকার মানুষও লাভবান হচ্ছে। পার্কে ঘুরতে আসা লোকেরা প্রয়োজনের তাগিদে বিভিন্ন পন্য ক্রয় করে থাকেন। এতে ব্যবসায়ীরা লাভবান হয়।আমি পরবর্তীতে গোদাগাড়ীর মানুষের জন্য উন্নত চিকিৎসার লক্ষ্যে একটি হাসপাতাল নির্মান করতে চাই।যেখানে সব ধরনের চিকিৎসা সেবা মানুষ পাবেন। চীনের ডাক্তারদের সহায়তায় চিকিৎসা কিভাবে উন্নত করা যায় তা বিবেচনায় রাখা হবে।এছাড়া গোদাগাড়ীর সন্তানদের কথা মাথায় রেখে উন্নত বিদ্যালয় নির্মানের ইচ্ছাও আমার আছে।আপনাদের সহযোগিতা পেলে আমার সর্বোচ্য দিয়ে আমি উন্নত শিক্ষা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]