মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

সংবাদদাতা / ৩৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

এক সাথে সেবাই, এক সাথে উন্নয়নে” এ মূলনীতিতে মাগুরার শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত উদ্যোগের উপদেষ্টা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায়, দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সফল হয়। এ সময় প্রতিটি পরিবারকে সেমাই, চিনি, চাল, ডাল, সাবানসহ ৯ টি সামগ্রী প্রদান করা হয়৷

প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমানের সভাপতিত্বে ও ওয়াসিম আকরাম ও শিমুল হোসেনের সার্বিক তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মিজানুর রহমান, মিল্টন মোল্যা, সোহানুর রহমানসহ সংসঠনের সদস্যবৃন্দ।

প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমান জানান, ২০২০ সাল যখন চারপাশ স্থবির হয়ে পড়েছিল, ঠিক তখনই আমাদের এলাকায় এক মহৎ উদ্যোগের বীজ বপন করা হয়েছিল। ইতালি প্রবাসী মো. মিকাইল হোসাইন ভাইয়ের হাত ধরে শুরু হওয়া সেই মানবিক কাজ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। নাম তার “প্রাণবন্ত উদ্যোগ ” একঝাঁক নিবেদিতপ্রাণ মানুষের শ্রমে আমরা এগিয়ে চলেছিলাম। এই দীর্ঘ পথচলায় আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি সহযাত্রী হিসেবে ছিলেন, মো. মিনাল হোসেন, মো. বাবুল আক্তার, মো. হাবিবুর রহমান বিশ্বাস, মো. আশরাফুল আলম, মো. লিটন হোসাইন, মো. রুবেল হোসেন, মো. মোতাহার হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. রব্বানী হোসেন এবং আরও অনেক মানবিক হৃদয়ের মানুষ।

​আমাদের লক্ষ্য একটাই অসহায় মানুষের পাশে থাকা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনা। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবা করাই আমাদের এই পথচলার মূল শক্তি। এই কাজ এখন আমরা এলাকার তরুণ সমাজ বহন করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৭/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]