রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও ক্ষোভ তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ি বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু! মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা ও সমন্বিত অভিযান টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে *গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা: ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮

সংবাদদাতা / ২৪ বার ভিউ
সময়ঃ রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সেলিম উদ্দিন,

ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি, পরোয়ানাভুক্ত, সন্দেহভাজনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

৮ মে (শুক্রবার) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে  ৩ জন এজাহারনামীয়, ৪জন সন্দেহভাজন  এবং ১জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ গ্রামের শামীম হোসেন (১৯), ফরিদুল আলম (৪২),সামিনা আক্তার (৩৭), ইসলামপুর ইউনিয়নের বাঁশকাটা গ্রামেন হাজী মিয়া হোসেনের পুত্র মোস্তাক আহমদ, মাদরাসাপাড়ার আহমুদুর রহমানের পুত্র
শফি আলম (৫৫), উত্তর নাপিতখালীর সুলতান আহমদের পুত্র রমজান আলী (৪২), রিজার্ভপাড়ার আমির হামজার পুত্র নুরুল আজিম (৫৪) ও ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদরপাড়া গ্রামের মমতাজ আহমদের পুত্র পরোয়ানাভুক্ত আসামী নুরুল আবছার(৬০)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের সু-শাসন নিশ্চিতকল্পে ধৃত ৮জন আসমিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৮/৫/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]