শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সংবাদদাতা / ২৬৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দেশবাসী ও ঢাকা-১৬ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

আমিনুল হক বলেন, “পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে আমি আমার প্রিয় দেশবাসী এবং ঢাকা-১৬ আসনের সকল এলাকাবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করে নেব—এটাই আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ। পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমরা যদি মানবিকতা ও আন্তরিকতার চর্চা করি, তাহলে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সকল সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও জানাই ঈদের শুভেচ্ছা। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই।”

ঈদের জামাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]