শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মহাখালী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়া শুরু গফরগাঁও ভেঙে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ একাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী আরও ১০৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন সভাপতি দিদার, সম্পাদক বাবর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ—কুমিল্লায় কৃষিমন্ত্রী

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সংবাদদাতা / ৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া।

বুধবার (১৫ জুলাই) আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় প্রায় ৮৫০ জন বন্যাদুর্গত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধে ১ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও বন্যায় সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সূত্রটি আরও জানায়, সাতকানিয়ার পাশাপাশি কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের চলমান দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের মতে, সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]