মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ 

সংবাদদাতা / ১৩৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জ ,হবিগঞ্জ থেকে ।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পোস্ট অফিসের ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা নির্মল কান্তি দেব পলাশকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা পোস্ট অফিসের ই-পোস্ট সেন্টার প্রাঙ্গণে এক তরুণীসহ পলাশকে দেখতে পান স্থানীয় কয়েকজন। এ সময় বিষয়টি নিয়ে সেখানে লোকজন জড়ো হন এবং তাকে আটক করা হয়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হলে নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।স্থানীয়দের অভিযোগ, ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওই কার্যালয়ে কেন্দ্রে তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আগে থেকেই ছিল। সর্বশেষ ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা আলোচনা শুরু হয়েছে।তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। অভিযুক্ত নির্মল কান্তি দেব পলাশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।

শামীম চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]