বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
Trump’s Letter: A New Message from Washington Centered on Tarique Rahman* *—Professor M A Barnik ট্রাম্পের চিঠি: তারেক রহমানকে ঘিরে ওয়াশিংটনের নতুন বার্তা* *—অধ্যাপক এম এ বার্ণিক* নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

মিরপুরে পরিবহন শ্রমিকদের পরিচিতি ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

সংবাদদাতা / ৩৩ বার ভিউ
সময়ঃ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | মিরপুর, ঢাকা

ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৭৭৬)-এর অন্তর্ভুক্ত বৃহত্তর মিরপুর আঞ্চলিক যানবাহন শ্রমিক উপ-কমিটির পরিচিতি ও পরিবহনের আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মিরপুর অরিজিনাল-১০ এলাকার বিলাস ভবন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। বৃহত্তর মিরপুর আঞ্চলিক যানবাহন শ্রমিক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত সভায় পরিবহন খাতের শৃঙ্খলা, শ্রমিকদের বিভিন্ন বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর আঞ্চলিক মালিক সমিতির আহ্বায়ক এস এম সোহরাব হোসেন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, ঢাকা সড়ক মালিক সমিতির প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু এবং ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর মিরপুর আঞ্চলিক যানবাহন শ্রমিক উপ-কমিটির সভাপতি হাজী দেলোয়ার হোসেন দুলু।

এ সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও মিরপুর আঞ্চলিক মালিক সমিতির নেতৃবৃন্দসহ পরিবহন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পরিবহন খাতে আইনশৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক-মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]