শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লবীতে ভাড়া বাসায় চুরি, নগদ টাকা-স্বর্ণ ও টিভি খোয়া যাওয়ার অভিযোগ দেবিদ্বারে সাংবাদিক জনি ফারুককে হেয় করতে ডিজিটাল কারসাজির অভিযোগ নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার কামরুজ্জামান দুলালের সঙ্গে বিএনসিইউপি নেতৃবৃন্দের সাক্ষাৎ, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ তরুণদের আস্থার প্রতীক ‘সরকার ল্যাপটপ’—উদ্যোক্তা জয়ের ক্রেতাবান্ধব উদ্যোগ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার

মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার মাগুরায় রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা, মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভা এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোতাকাব্বীর আহমেদ।

‎রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভায় রোভার স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মাধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।‎
এছাড়া মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভায় মাদরাসার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক বিষয়, শিক্ষার পরিবেশ এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎পরবর্তীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ক্ষতিপূরণের চেক প্রদান করা হয় এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম যথাযথ নিয়মে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ‎দিনব্যাপী এসব কার্যক্রমে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউটসের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]