বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মহেশপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার! সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম Khalilur Rahman Presides, Tarique Rahman Speaks: Two Bangladeshi Voices on the UN Stage* *—Professor M. A. Barnik ড. খলিলুর রহমান সভাপতি, তারেক রহমান বক্তা—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের এমন উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ?* *—অধ্যাপক এমএ বার্ণিক চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত

সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সংবাদদাতা / ৪২ বার ভিউ
সময়ঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

সরকারি কাজে আবেগ নয়! বিবেক দিয়ে কাজ করতে হবে- পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত মাগুরার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রন সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যানমূলক ও উন্নয়ন কার্য়ক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষে বিভিন্ন দফতর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড, নেওয়াজ হালিমা আরলী। জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌলী আশিকুল ইসলাম, কায়সার হামিদ,নির্বাহী প্রকৌশলী ওজোপাডিকো পলাশ কুমার ঘোষ, জিপি মন্জুরুল হাসান,বক্তব্য রাঁখেন।
মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করলে তার জবাবদিহিতায় আওতায় আসতে হবে। কাজের গুনগত মান অক্ষুন্ন রেখে কাজ করে যেতে হবে। সৎ ও যোগ্য হলে সরকারি কর্মকর্তাদের কাউকে ভয় পাওযার কারণ নেই। তিনি বলেন, গুপ্ত এবং সুপ্তরা ঐক্যবদ্ধ হয়ে নানান বিশৃঙ্খলা সৃষ্টির চেস্টা করে যাচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে মাত্র কয়েক মাসে কৃষি ঋন মওকুপ, ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড, ইমামদের ভাতা চালু করেছেন। মন্ত্রী পরিবেশ পরিছন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কর্মসুচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে গ্যাস বিদ্যুত সমস্যার প্রকৃত কারন জনগনকে অবহিত করার মাধ্যমে গুপ্ত এবং সুপ্তদের ষড়যন্ত্রের সুযোগ করে দেযা যাবেনা। সবাইকে তিনি সবার আগে বাংলাদেশ একথা স্মরণ রাখার আহবান জানান। মন্ত্রী পরে জেলা বিএনপির আয়োজনে এক কর্মী সভায় অংশ গ্রহন করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২২/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]