বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ! বঙ্গোপসাগর সংলাপ: বাংলাদেশের Soft Power ও ভূরাজনৈতিক প্রাপ্তি— অধ্যাপক এম এ বার্ণিক পদ্মাকরে ব্যতিক্রমী ঐক্য: ব্যক্তি স্বার্থ ভুলে এক কাতারে ৭ চেয়ারম্যান প্রার্থী Bay of Bengal Conversation: Bangladesh’s Soft Power and Geopolitical Gains* *— Professor M. A. Barnik ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে বাড়ছে আলোচনা ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দখল বাণিজ্যের ভুয়া কল রেকর্ডে ধোঁয়াশা! এডিট করে ফাঁসানোর চেষ্টা পল্লবীর আহ্বায়ক আনিসুরকে? মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সংবাদদাতা / ৩ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ৫ অক্টোবর বিকেলে মাগুরা আল আমিন ইনিস্টিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্দশ

শিক্ষক ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোঃ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। ফেডারেশনের জেলা সেক্রেটারী অধ্যাপক আশরাফ হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ মশিউর রহমান, জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, জেলা আর্দশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ফারুক হুসাইন, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারী মোঃ আতাউর রহমান, জেলা কিন্ডারগার্টেন আর্দশ শিক্ষক পরিষদের সভাপতি মোঃইব্রাহিম বিশ্বাস।
বক্তারা বলেন, শিক্ষক পেশা বিশ্বের সবচেয়ে সম্মানিত, পৃথীবির সকল দেশে শিক্ষকদের মর্যাদা এবং সম্মানি অনেক বেশি, দুঃখের বিষয় বাংলাদেশের মত যায়গায় শিক্ষকদের সেই মান মর্যাদা নেই, এই মানে নিয়ে আসতে ও শিক্ষার আলো ফুটিয়ে তুলতে আমাদের শিক্ষার জন্য আলাদা বাজেট ঘোষণা করা হউক, অবহেলিত শিক্ষকদের প্রতি সরকারের নজর দেওয়া উচিত, যাতে একজন শিক্ষক তার জ্ঞানের আলো দিয়ে পৃথীবিকে রংঙিন করে তুলতে পারেন, মহানবী হজরত মুহাম্মদ (স) বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, তাই এই মহান পেশায় পরবর্তী প্রজন্মকে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার।
আলোচনা সভায় জেলা বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৫/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]