সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা! মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজায় ইস্টার্ন হাউজিং দুর্গা মন্দিরে তাবিথ আউয়ালের শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতির বার্তা দিলেন ফজলুল হক লাভলু* গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ করল ‘প্রয়াস’ মাগুরায় ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত বিএডিসির অডিট কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ From Bangladesh to India: Gen-Z Inspiration* *— Professor M. A. Barnik

মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা!

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি//

মাগুরায় মহম্মদপুর উপজেলায় ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭অক্টোবর শনিবার পরিচালিত এ অভিযানে প্রতিটি ইটভাটা প্রতিষ্ঠানে পৃথক ভাবে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-মেসার্স সীমান্ত ব্রিকস,মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় এ অভিযান চালানো হয়।

এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৮/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]