সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ
মাগুরা প্রতিনিধি//
মাগুরায় সদর উপজেলা পরিষদ কাযালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা পরিষদের পরামর্শ কমিটির এক মতবিনিময় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বির আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন নাহারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী। উপজেলার বিভিন্ন অধিদপ্তের
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। পরে আলোকদিয়া এ মজিদ একাডেমীতে শিক্ষক ও অভিভাবকদের সাথে এক সভায় জেলা প্রশাসক অংশগ্রহন করেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/১০/২০২৬ইং