বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!! ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক! তৃণমূলের একটাই দাবি – পিন্টু ভাইকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই! ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত  মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত -১ বিএফআইডিসিতে হরিলুট: রাবার চুরি ও চাঁদাবাজির হোতা বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল কবির মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বাচলে রহস্যময় বাড়িতে অভিযান – মাদককাণ্ডে বারবার উঠে আসছে এশিয়াটিক গ্রুপের নাম! মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: ২০২৮ সালে মার্কিন রাজনীতির ভবিষ্যৎ কোন পথে? গুলঞ্চের লতা ও কাছের মানুষের শত্রুতা

মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত -১

সংবাদদাতা / ১৩ বার ভিউ
সময়ঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় মাগুরা-ফরিদপুর সড়কের বেলনগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

২৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বেলনগর সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, আব্দুল্লাহ শেখ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে মধুখালী বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মিজানুর রহমান একটি হিরো হোন্ডা মোটরসাইকেলে মাগুরা থেকে ওয়াপদা বাজারের দিকে যাচ্ছিলেন। বেলনগর সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মোঃ সাইফুল্লাহ , মাগুরা
২৭ /১০? ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]