রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রাজধানীর মিরপুরের রূপনগর ট-ব্লক এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দেলদুয়ারের বাবুপুর গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জমি উপহারের সিদ্ধান্ত গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৫ দফা দাবিতে মিরপুরে বিক্ষোভ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি, পরীক্ষার্থীসহ তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা BIG-B: Bangladesh’s Economic Potential and Japan’s Strategic Interest* *– Professor M. A. Barnik *BIG-B: বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও জাপানের কৌশলগত আগ্রহ* *–অধ্যাপক এম এ বার্ণিক* গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেলদুয়ারের বাবুপুর গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জমি উপহারের সিদ্ধান্ত

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৩১ অক্টোবর

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি স্থায়ী খেলার মাঠের অভাব দুর করতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ জমিয়ে তারা ৬০ শতাংশ জমি কিনে তৈরি করেছেন স্থায়ী খেলার মাঠ। গ্রামের মানুষের এই স্বতঃস্ফূর্ত ও প্রশংসনীয় উদ্যোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নজর কেড়েছে সরকারের নীতিনির্ধারক মহলের। ক্রীড়াবান্ধব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাবুপুরবাসীর এই মহৎ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও ৬০ শতাংশ জমিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রয় করে গ্রামবাসীকে উপহার দেওয়ার ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস এবং সাত শতাধিক পরিবারের এই বাবুপুর গ্রামে এতদিন শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। বছরের নির্দিষ্ট কিছু সময়ে অর্থাৎ ধান কাটার পর ফাঁকা জমিতে খেলার সুযোগ মিললেও চাষাবাদের মৌসুম শুরু হলে সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেত। এই সংকট নিরসনে গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের নেতৃত্বে এলাকার বিত্তবান ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামের মানুষ সাধ্যমতো কেউ ২০০, ৫০০, ১,০০০ আবার কেউ ৫,০০০ বা ১০,০০০ টাকা করে চাঁদা তুলে তহবিল গঠন করেন। জমির মালিক ইকবাল হোসেন সুজনও এই মানবিক উদ্যোগে এক শতাংশ জমি দান করেন। বাকি ৫৯ শতাংশ জমির জন্য ৩০ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধ করে গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীকে জমি বুঝিয়ে দেওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন এই মাঠের শুভ উদ্বোধন করা হয়।

গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই সংশ্লিষ্ট জেলার ডিসি এবং ইউএনও-র সাথে যোগাযোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঘটনার বিস্তারিত জেনে তিনি তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। প্রতিমন্ত্রী জানতে পারেন যে গ্রামবাসীদের কেনা মাঠটির পাশেই আরও ৬০ শতাংশ জমি রয়েছে। তিনি সেই সম্পূর্ণ জমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রয় করে বাবুপুর গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য বাবুপুর গ্রামের মানুষের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমাদের ক্রীড়াঙ্গনে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও মন্ত্রণালয় সবসময় এমন ইতিবাচক ও স্বউদ্যোগী কাজকে উৎসাহ দিতে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা যদি এই গ্রামবাসীর পাশে থাকতে পারি তা হবে বিশেষ কিছু।

এই যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সংশ্লিষ্টদের সম্মান জানাতে আগামী ১ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে ডিসি, ইউএনও এবং গ্রামবাসীর প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছেন প্রতিমন্ত্রী। গ্রামবাসীদের এই সম্মিলিত প্রয়াস এবং ক্রীড়াবান্ধব প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় বাবুপুরের শিশু-কিশোরদের জন্য শুধু একটি খেলার মাঠই তৈরি হচ্ছে না, বরং এটি সারা দেশের জন্য জনসম্পৃক্ততার এক দারুণ অনুপ্রেরণামূলক মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]