রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
গত শুক্রবার (৩০ অক্টোবর) বাদ এশা অনুষ্ঠিত সমিতির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সন্মনিত সদস্য মীর মোস্তাফিজুর রহমান (খসরু)। সভা পরিচালনা করেন সমিতির আহ্বায়ক মো. খায়রুল আমল নয়ন।
সভায় এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় আগামী শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদ ও বায়তুন আমান জামে মসজিদের ইমাম ও খতিবের মাধ্যমে এলাকাবাসীকে সমিতির সদস্যপদ গ্রহণের আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রেজাউল করিম নান্নু সমিতির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে এলাকার সড়ক ও বাড়ির হোল্ডিং নম্বরসংবলিত সাইনবোর্ড স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ। আহ্বায়ক কমিটির এসব কার্যক্রমের প্রশংসা করে উপস্থিত সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ, অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময়ের মধ্যে এলাকার যোগ্য বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিকদের সমিতির সদস্যপদ গ্রহণে উৎসাহিত করা হবে।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।