সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ড্রামের ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী: আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রাজধানীর মিরপুরের রূপনগর ট-ব্লক এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দেলদুয়ারের বাবুপুর গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জমি উপহারের সিদ্ধান্ত গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৫ দফা দাবিতে মিরপুরে বিক্ষোভ

মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সংবাদদাতা / ৫১ বার ভিউ
সময়ঃ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি//

​মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

​রবিবার সকালে শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
​শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারদীন মনির অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি অফিসার আহমেদ মাহাফুজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার যুব প্রতিনিধিরা।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষ যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
​অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন উদীয়মান সফল উদ্যোক্তাদের মাঝে ১,লক্ষ টাকা করে মোট ৭ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/১১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]