বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

মানববন্ধনে দাঁড়িয়ে মেট্রোরেলে হাফ পাস চাইলেন শিক্ষার্থীরা

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আলো নিজস্ব প্রতিবেদক

ঢাকায় চালু হওয়া মেট্রোরেলের ভাড়া কমানোর পাশাপাশি হাফ পাসের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা মানববন্ধন করে । ছাত্ররা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবী জানান  এছাড়া মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবীধার্থে স্টুডেন্ট পাস বা হাফ পাশের   দাবী জনায়।

শনিবার ৩ ফেব্রুয়ারি ২৪ ইং  ফার্মগেট মেট্রোরেল স্টেশনের প্রাঙ্গণের রাস্তায়  মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক যা একজন সাধারণ  ছাত্রের ছাত্রীদের পক্ষে বহন করা কষ্টকর। অনেক উন্নত দেশেও শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু রয়েছে।
দাবি আদায়ে গড়ে ওঠা এ আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্স।
তিনি  সাংবাদিকদের বক্তব্যে জানান
অনলাইনে এ সংক্রান্ত ইভেন্টে এখন পর্যন্ত ১২ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন।
আন্দোলন কারীদের বলা হয়  রবিবারের অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হলিক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সেইন্ট জোসেফ কলেজ, মাইলস্টোন কলেজ, বিএএফ শাহীন কলেজসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এবং
রবিবারের  অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অভিযোগ করে বলেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর হওয়ার সময় হাফ ভাড়ার দাবীতে আমরা আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যায় নাই।
আহবায়ক আরও বলেন মেট্রোরেল সম্পূর্ণরূপে  চালু করলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ব্যবস্থা  করে নাই ।
শুধু বাংলাদেশে নয় শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে  বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রতিবেশী দেশ ভারতের গণপরিবহনে  রয়েছে হাফ পাস ব্যবস্থা। এবং অনেক উন্নত দেশে গুলোতেও  শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ব্যবস্থা  চালু আছে। আহ্বায়ক আরো বলেন , যুক্তরাষ্ট্রের শিকাগো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন কিংবা নেদারল্যান্ডের আমস্টারডাম, মাল্টার মরিশাসসহ আফ্রিকা-ইউরোপের বহু দেশেই এই ব্যবস্থা চালু  রয়েছে।
বাংলদেশের গণপরিবাহন বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকলেও মেট্রোরেলে এখনো এই সুবিধা না থাকায় আক্ষেপ  করেন।
তিনি বলেন, আমাদের ঐতিহাসিক আইয়ুব খানবিরোধী ১১ দফা আন্দোলনের প্রথম দফার “ঢ”  উপধারায় ছিল শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার দাবী । ২০২১ সালে আমরা বাসে হাফ পাস চালু করতে পারেছি। আগামীতে আমার আমাদের আন্দোলনের মাধ্যমে মেট্রোরেলে হাফ পাসের ন্যায  দাবী পুরন হবে।
এ সময় মানববন্ধন থেকে আহবায়ক কর্তৃপক্ষের  কাছে তিন দফা দাবি  জনানা ১। মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে (স্টুডেন্ট পাস)  ২।  মেট্রোরেলে  ভাড়া অতিরিক্ত হয়েছে তা  কমাতে হবে ৩। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]