বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

মাগুরার শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

সংবাদদাতা / ৭৪১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ:

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য র্্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি খাস জায়গায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) আবু বকর, উপজেলা আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর,সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ অন্যরা।

এ সময় সরকারি, বে-সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, বিশ্বের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে ‘‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’শ্লোগানে আজকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীকোল ইউনিয়নে সরকারি খাস জমিতে ২০০ টি ফলজ বৃক্ষের চারাগাছ রোপন করা হয়েছে। প্লাস্টিক দূষণ যেন আর না হয় সে জন্য নানা সচেতনামূলক পদক্ষেপ উপজেলা প্রশাসন নিয়েছে।

এসময় বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির আমন্ত্রণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী ও বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আবু বকর, আই সি টি কর্মকর্তা আহমেদ মাহফুজ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস, দাতা সদস্য চৌধুরী মিরাজুল হক স্বপন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষককর্মচারীবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৫/৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]