বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা

সংবাদদাতা / ১০০ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের হল রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ শপথ বাক্য পাঠ করান।

শপথ পাঠ অনুষ্ঠান শেষে ২য় পর্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধাভোগী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী, জুলাই কন্যা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, জুলাই পুর্নজাগরণে মর্মবাণীকে ধারণ করে একটি মাববিক, বৈষম্য হীন ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমাণ করব আজকের শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই হোক অঙ্গীকার। আমাদের দেশে নারীরা কোন কাজেই পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]