শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

স্কুলের ৫ জন শিক্ষার্থীর পড়াশুনার ব্যয়ভারের দায়িত্ব নিলেন এস. আলম ইসরাৎ

সংবাদদাতা / ৪০৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম খোরশেদ মিঞা-কে মরণোত্তর সম্মাননা ও তার পরিবারকে আর্থিক অনুদান এবং অবসরজনিত বিদায়ী শিক্ষকদের সম্মাননা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এই প্রথম বিদ্যালয়ের ইতিহাসে ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের যুবদল নেতা এস. আলম ইসরাৎ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মাহবুব আলম, আমদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আয়নুল হক মিয়া, হাজী আফসার উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও নরসিংদীস্থ জেলা বিএনপি ইন ইউকে এর আহ্বায়ক আব্দুল গফুর মিলন, মাধবদী থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত প্রতিনিধি সাব ইন্সপেক্টর মোঃ সেকান্দার, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আহসানউল্লাহ্, সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রধান অধ্যক্ষ মরহুম খোরশেদ মিঞার বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে তার অবদানের কথা তার স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতে স্মৃতিচারণ করা হয় এবং তার স্ত্রী ও সন্তানদের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট, সম্মাননা স্মারকলিপি ও আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু প্রেমানন্দ দাস, শ্রী প্রবীর কুমার দত্ত, শাহিদা আক্তার ও হিসাব সহকারী মীর আক্তারুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়।

সেই সাথে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ পবিত্র কুরআন শরীফ, মেডেল, ক্রেস্ট এবং গাছের চাড়া উপহার দেওয়া হয়।

অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন সকল শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। স্কুল পরিচালনা, স্কুলের নিয়মশৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তাদের মতামত নেওয়ার সময় ৫ জন শিক্ষার্থীর অভিভাবক তাদের আর্থিক অস্বচ্ছলতা প্রকাশ করার পর তাৎক্ষনিকভাবে স্কুলের সভাপতি এস. আলম ইসরাৎ তাদের মাসিক বেতন নিজে বহন করবেন বলে ঘোষণা দেন। সেই সাথে উনি বক্তব্যে বলেন, “এই ৫ জনের বেতন আমি ব্যক্তিগতভাবে বহন করবো, কিন্তু এর বিনিময়ে আমার অনুরোধ থাকবে আপনাদের অভিভাবকদের প্রতি, অর্থের অভাবে কোনভাবেই আপনাদের সন্তানদের শিক্ষাগ্রহণ বন্ধ করবেন না এবং চেষ্টা করবেন তারা যেনো পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়, আমি শুধু তাদের কাছে ভাল ফলাফল প্রত্যাশা করছি। তারা ভালো ফলাফল অর্জন করলে আমরা সফল হবো, এই স্কুল আমার দাদার নামে তাই বাবু মিয়ার নাম উজ্জ্বল হবে।’

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “এই আমদিয়া ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের শিক্ষার্থীদের বিনা সুদে ‘স্টুডেন্ট লোন’ চালু করার উদ্যোগ নেওয়া হবে, শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে একটি জেলা উন্নত হবে, দিন শেষে পুরো বাংলাদেশ এগিয়ে যাবে।”

তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিগত ৩ মাসে উল্লেখযোগ্য কার্যক্রমের চিত্র সকলের কাছে তুলে ধরে দোয়া চেয়েছেন, বিশেষ দোয়া চেয়েছেন তার নানা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ২০ই আগস্ট যার ২৬তম মৃত্যুবার্ষিকী, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম খোরশেদ মিঞা, মরহুম শাহানউল্লাহ ও মরহুম আফসার উদ্দীন এর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য।

পরবর্তীতে হাজী আফসার উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]