বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অবুঝ (ছড়া)
মরহুম ভাষাসৈনিক মুক্তিযুদ্ধা কবি ম আ ন শহিদুল্লাহ সাহিত্য রত্ন
অবুঝ
ছোট্ট যারা আজকে মোরা
হতে পারি অবুঝ
কিন্তু মোদের পরাণ খানি
কাঁচা যেন স-বুজ।
মোদের প্রাণে জাগে কতই
অসম্ভব কল্পনা
নিত্য চলে মোদের প্রাণে
রঙিন স্বপ্নের জাল বোনা,
মোদের মনে জাগে কতই
হাজার রকম জিজ্ঞাসা।
উন্মেষ হবে সব প্রতিভার
এই আমাদের প্রত্যাশা।
—— সাথী ১৯৩১ সাল