মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ওয়াকার–বিএনপি–জাপা ভারতীয় কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন কসরত —–অধ্যাপক এম এ বার্ণিক

সংবাদদাতা / ১২২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

১. ভূমিকা :

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়েছে। এক সময়ের শাসক দল এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে “Refined Awami League” কিংবা “ক্লীন ইমেজ” এর নেতাদের পুনর্বাসনের প্রশ্ন। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’, বিএনপি ও জাতীয় পার্টির নানামুখী অবস্থান এই বিতর্ককে আরও জটিল করেছে। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের মন্তব্যে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

২. Refined Awami League ধারণা:

২০২৫ সালের মার্চে জাতীয় নাগরিক পার্টির (NCP) নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দাবি করেন, ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়াকার ও ভারতের প্রত্যক্ষ প্রভাবে একটি “Refined Awami League” গঠনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী ও ব্যারিস্টার ফজলে নূর তাপসকে সম্ভাব্য নেতৃত্বে রাখার বিষয় আলোচিত হয়।

তবে আওয়ামী লীগের ভেতরের শীর্ষ নেতারা এ প্রস্তাবকে “অবাস্তব ও অবিশ্বাস্য” আখ্যা দেন। দলের তথ্য সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “আমরা Refined নই, আমরা Pure Awami League—আমাদের নেতা কেবল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।”

 

৩. সেনাপ্রধানের অবস্থান:

ভারতীয় গণমাধ্যম India Today Insight জানায়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বৈঠকে উপস্থিত ছিলেন, তবে তিনি কোনো চাপ প্রয়োগ করেননি। ব্যক্তিগতভাবে তিনি মন্তব্য করেন, “যদি সৎ, অপরাধমুক্ত আওয়ামী নেতাদের নিয়ে নতুন কোনো কাঠামো দাঁড়ানো যায়, তবে তা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারে।”

সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়, “Refined Awami League” একটি গুজব মাত্র।

৪. বিএনপির কৌশল :

৭–৮ মে ২০২৫ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন:

> “বর্তমান আওয়ামী লীগের কেউ বিএনপি-তে যোগ দিতে পারবেন না। তবে যারা শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে দল ছেড়ে বেরিয়ে গেছেন এবং সৎ-পরিচ্ছন্ন ইমেজে আছেন, কেবল তারাই যোগ দিতে পারবেন।” (The Business Standard, 8 May 2025; Dhaka Tribune, 8 May 2025)

 

রিজভী অভিযোগ করেন, তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি শুধুমাত্র “অভিযোগমুক্ত, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী” নাগরিক ও প্রাক্তন AL কর্মীদের গ্রহণ করবে।

৫. জাতীয় পার্টির কৌশল :

৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক-এ শিরোনাম হয়: “ক্লীন ইমেজের আওয়ামী সমর্থক জাপায় যোগ দিলে মনোনয়ন পাবেন”—জাপার কো-চেয়ারম্যান।

জাপা নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,

> “যারা আওয়ামী লীগ সমর্থক কিন্তু কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন এবং যোগ্য প্রমাণিত হন, তবে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।” (The Report Live, 6 Sept 2025)

 

জাপার লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। এজন্য ‘ক্লীন ইমেজ’ নেতাদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

৬. সামগ্রিক বিশ্লেষণ :

(১). BNP ও Jatiya Party উভয়ই কৌশলগতভাবে AL-এর পরিচ্ছন্ন ইমেজের কর্মীদের দলে টানতে চাইছে। তবে বিএনপি সরাসরি AL কর্মী নয়, বরং AL থেকে বিচ্ছিন্ন, অভিযোগমুক্ত ব্যক্তিদের কথা বলছে। অন্যদিকে জাতীয় পার্টি সরাসরি “ক্লীন ইমেজের AL সমর্থক” দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।

(২). সেনাপ্রধানের ভূমিকাকে কেন্দ্র করে বিতর্ক আছে। যদিও তিনি কোনো আনুষ্ঠানিক সমর্থন দেননি, তাঁর ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে।

(৩). ভারতের প্রভাব নিয়ে সমালোচনা তীব্র। Hasnat Abdullah ও বিরোধীদলগুলো অভিযোগ করছে, ভারতের নীরব সমর্থনে এ ধরনের “Refined AL” পরিকল্পনা এগোচ্ছে।

৭. আওয়ামী লীগ পুনরুজ্জীবনের প্রতিযোগিতা :

বাংলাদেশের বর্তমান রাজনীতিতে “ক্লীন ইমেজ” শব্দবন্ধ নতুন তাৎপর্য পেয়েছে। বিএনপি তাদের সদস্য সংগ্রহে এটিকে মানদণ্ড করেছে, আর জাতীয় পার্টি মনোনয়ন নীতিতে অন্তর্ভুক্ত করেছে। একইসাথে “Refined Awami League” বিতর্ক দেখাচ্ছে, রাজনৈতিক অঙ্গন এখনও অতীতের ছায়া থেকে মুক্ত হতে পারছে না। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও, তার “পরিষ্কার মুখ” কে ঘিরে ক্ষমতার রাজনীতিতে নতুন এক প্রতিযোগিতা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]