মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৪০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা: পরিবেশেবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর গুলশানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেলিকেন বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া সবুজ বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মিল্লাত, সহ আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ঢাকা জেলা শাখার যুগ্ম আহবায়ক মনোয়ার রেজা, শহিদুল্ল্যাহ কায়সার, মনির হোসেন, মোঃ বিপ্লব, হাওয়া আক্তার তোহা ও সাবিয়া সাবরিন সেতুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, মাদকের ভয়াবহতা, নারী সমতা এবং শিশু অধিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা সম্প্রসারণ এবং তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তারা জোর দেন।
বক্তারা আরও বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী-পুরুষের সমতা নিশ্চিত করা এবং শিশুদের নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাও সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা জানান, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং নারী-শিশুর অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সবুজ বাংলাদেশ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]