মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নববর্ষে ( কবিতা

সংবাদদাতা / ২৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নববর্ষে ( কবিতা)

হে কবীন্দ্র রবীন্দ্রনাথ, শতবর্ষ আনে

বসন্তের আনন্দ-অভিবাদন শত অনুরাগে

পাঠাইয়া দিয়াছিলে প্রিয় প্রজন্মেরে

চৌদ্দ শ দুই সালের এই অভাজন করি

প্রহণ করিনু তাহা ভক্তিপ্রদ্ধাভরে।

সত্য তুমি বলিয়াছ : সেদিনের বসন্তের

প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ

সেদিনের কোন ফুল বিহঙ্গের কোন গান

সেদিনের কোন রক্তবাগ

অনুরাগে সিক্ত করি পারিবে না পাঠাইতে

আমাদের করে

তোমা হতে শত বর্ষ পরে।

একবার স্বরগের খুলিয়া দক্ষিণ দ্বার

বাসি বাতায়নে

সুদূর দিগন্তে দৃষ্টি ফেলে দেখো অনাসৃষ্টি

শ্রীহীন বাংলার পানে।

ফারাক্কা মরণ ফাঁদ করিয়াছে বরবাদ

বাংলার শ্যামল প্রান্তর

সর্বত্র বুভুক্ষা আজ মরুভূ করে বিরাজ

নিরানন্দ ঘর।

ভারতের চানক্য নীতি! মুখে সেক্যুলার নীতি

সংখ্যালঘু পায় নির্যাতন

ইতিহাস প্রসিদ্ধ বাবুরী মসজিদ ধ্বংস

উগ্রবাদী হিন্দুর কারণ।

সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী শান্তি নীড়

বাংলারে উতলা যে করে

নয়া এক শতাব্দীর দ্বিতীয় বর্ষে করি,

তোমা হতে শতবর্ষ পরে।

(খ্রিঃ আকবর সিংহাসন আরোহনের খ্রিস্টীয় সাল)

১৯৯৫ – ১৫৫৬ = ৪৩৯ ব্যবধান

৪৩৯+৯৬৩ হিজরী ১৪০২ বঙ্গাব্দ (বর্তমান সাল)

(আকবরের সিংহাসনের আহরনের…….. হিজরী সাল)]

— ১৯৯৫ইং

—– মরহুম কবি ম আ ন শহিদুল্লাহ সাহিত্য রত্ন

-প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আইডিয়াল কলেজ, বামইল,কুমিল্লা

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মসজিদ সমাজ একাডেমি ঢাকা

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাজাতখোলা বাগমারা কুমিল্লা

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, শাহাতলী হাইস্কুল চাদঁপুর।

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ডাঃ মুহাম্মদ শহিদুল্লাহ আদর্শ বিদ্যাপীঠ পল্লবী ঢাকা।

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বাগুয়ান কে সি হাইস্কুল প্রগাপুর কুষ্টিয়া।

প্রতিষ্ঠাতা প্রধান রেক্টর, জিন্নাহ নগর হাইস্কুল ঝিনাইদহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]