শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

সংবাদদাতা / ১৩৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ

এবারে ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের মূল প্রতিপাদ্য বিষয় “ভাষাশহিদদের বীরশ্রেষ্ঠ ঘোষণা চাই”।

ঢাকা, ১৮ মে ২০২৪ (৪ জ্যৈষ্ঠ ১৪৩১) আজ ঢাকার গুলশানে অনুষ্ঠিত এক বৈঠকে ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত হয়েছে।

আগামী ২৭ নভেম্বর ২০২৪ তারিখে রাষ্ট্রভাষা আন্দোলনের অমর শহিদ আবদুস সালামের জন্মশতবার্ষিকী উপলক্ষে উক্ত কমিটি গঠন করা হয়। এ জন্যে প্রখ্যাত ভাষা-আন্দোলন গবেষক ও ভাষা-আন্দোলন মিউজিয়ামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এমএ বার্ণিককে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতোমধ্যে প্রস্তুতিমুলক বিভিন্ন কর্মসূচি শুরু করেছে।

জাতীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন; বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী, ভাষা- আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ড. মোমতাজ উদ্দিন আহম্মেদ, এডিটর্স ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাংলা অ্যাকাডেমির জীবন-সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, ড. মআআ মুক্তাদীর, ভাষা-আন্দোলন গবেষক আ ব ম মহিউদ্দিন খান চৌধুরী, মুসলেহ উদ্দিন খানমজলিস, ড. শরীফ সাকী, কবি জান্নাতুন নাঈম, মীর শামছুল আলম বাবু, প্রিন্সিপাল সালমা আহমদ হীরা, ভাষাশহিদ সালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ, ভাষাশহিদ সালাম কলেজের প্রতিষ্ঠাতা আবুল কায়েস রিপন, ভাষাশহিদ স্মৃতি জাদুঘরের দায়িত্বশীল শেখ ফরিদ, ভাষাশহিদ সালামের ভাতিজা আমির হোসেন মামুন, বিআইডব্লিউটিএ এর সাবেক পরিচালক মফিজুল ইসলাম, বিটাক পরিচালক ইঞ্জিনিয়ার মুহসিন, বিএসটিআই পরিচালক ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, ভাষাশহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ, সুষম উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, ডা. দেলোয়ার হোসেন, কবি সাংবাদিক আল মাহদী, ডা. আল হাসান মোবারক, চিত্রশিল্পী শ্যামল বিশ্বাস, জাতীয় হকার্স আন্দোলনের অবিসংবাদিত নেতা মো. কামাল হোসেন, সাংবাদিক সাজেদা হক, ভাষাশহিদ রওশনারা বাচ্চু তনয়া তানভীর ফারহানা ওয়াহেদ তুনা প্রমুখ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে
ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের প্রচার সম্পাদক  আল-হাসান মোবারক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্যও জানানো হয়।

Preserving optimum potassium degrees otovix precio chile is crucial for general health as well as wellness.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]