মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিশ্ব ইজতেমায় উপলক্ষে ঢাকা ও গাজীপুরের যেসব রাস্তা বন্ধ থাকবে,এবং যেসব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে। তারা দিকনির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন পুলিশ সদর দফতর।

সংবাদদাতা / ২২৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমায় উপলক্ষে ঢাকা ও গাজীপুরের যেসব রাস্তা বন্ধ থাকবে,এবং যেসব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে। তারা দিকনির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন পুলিশ সদর দফতর।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাবলীক জমায়েত ৫৭ তম বিশ্ব ইজতেমা, সাদ পন্থীদের মাধ্যমে প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারিী ২৪ শুক্রবার।


এই উপলক্ষে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মানুষের যাতায়াত সুবিদার্থে এবং নির্বিঘ্ন চলাচল করতে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সকল যানবাহনের রাখার স্থান ও চলাচলে নির্দেশনা দেন।
বিশ্ব ইজতেমার জন্য সারাদেশ থেকে শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে তৈরী করছেন বিশ্ব ইজতেমা মাঠ ।

৩০ জানুয়ারী মঙ্গলবার পুলিশ সদরদফতর থেকে এ বিজ্ঞপ্তি দেওয়া হয় ।
বিজ্ঞপ্তিতে ইজতেমা আসা লোকজন হাটাচালা ছাড়া ও আইনশৃখলা বাহিনীর গাাড়ী ছাড়া ইজতেমা চলাকালে খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
যানবাহন পার্কিং স্থান
১। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৫ নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট, ১৭ নং সেক্টর উলুদাহ মাঠ, ৫ নং ব্রিজের ঢালে।
২) সিলেট ও খুলনা বিভাগ পার্কিং: উত্তরার ১৫ নং সেক্টর লেকপাড় মাঠ।
৩) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: উত্তরার ১০ নং ব্রিজ এবং ১১ নং ব্রিজ লেকের পশ্চিম পার্শ্বে ১৬ নং সেক্টরের ভেতর এবং বউবাজার মাঠ।
৪) বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
৫) ঢাকা মহানগরী: ৩০০ ফিট রাস্তা এলাকায় স্বদেশ প্রোপার্টির খালি জায়গা।

গাজীপুর মহানগর এলাকায় পার্কিং স্থান :
১) ময়মনসিংহ বিভাগ পার্কিং: চান্দনা উচ্চ বিদ্যালয়, চৌরাস্তা, গাজীপুর,
২) উত্তরবঙ্গ ও টাঙ্গাইল হতে আসা যানবাহন পার্কিং: ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চৌরাস্তা, গাজীপুর,
৩) মিরের বাজার রাস্তা দিয়ে গাজীপুরগামী যানবাহন পার্কিং: পুবাইল কলেজ, পুবাইল, গাজীপুর,
৪) সরকারি যানবাহন: টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং টঙ্গী সরকারি কলেজ মাঠ।
নির্ধারিত স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক ও হেলপারকে গাড়িতে অবস্থান করতে হবে এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আখেরি মোনাজাতের আগের রাত অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে পরদিন ৪ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত এবং ১০ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ১১ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আব্দুল্লাহপুর হতে ভোগড়া বাইপাস এবং মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত উভয়মুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এসময় জরুরী প্রয়োজনে যানবাহন সমূহকে ঢাকা সিটি বাইপাস ব্যাবহার করতে অনুরোধ করা হয়েছে।

উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহন ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতিত সকল প্রকার যানবাহন বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয়সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
• ঢাকা মহানগর থেকে যেসব মুসুল্লিগণ পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন তাদের তুরাগনদীর উপরে বেইলি ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে।
• বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ-২ হতে ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য পরিবহন সেবা প্রদান করা হবে।

আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট পরিহার করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]