মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা পল্লবী ২ নং ওয়ার্ডে জনসেবায় আলোচনায় লাভলু ভাই, কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা! মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

সংবাদদাতা / ২০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ খায়রুল আমল নয়ন ও সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন তালুকদার সমিতির সনাতন ধর্মাবলম্বী সম্মানিত সদস্য, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই-বোন এবং দেশবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক।

তাঁরা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশ ও জাতির অগ্রগতি এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হোক—এটাই তাঁদের প্রত্যাশা।

পরিশেষে, তাঁরা শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনা করেন।

শুভ শারদীয় দুর্গাপূজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]