সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ! বঙ্গোপসাগর সংলাপ: বাংলাদেশের Soft Power ও ভূরাজনৈতিক প্রাপ্তি— অধ্যাপক এম এ বার্ণিক পদ্মাকরে ব্যতিক্রমী ঐক্য: ব্যক্তি স্বার্থ ভুলে এক কাতারে ৭ চেয়ারম্যান প্রার্থী

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

সংবাদদাতা / ১৪০ বার ভিউ
সময়ঃ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

মীর মো. সোহেল।।

নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যলয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল, রচনা, হামদ্ ও নাত প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও গবেষক উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী। কলেজ অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তারা বলেন— মানবতার মহান মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:) কে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন— তোমাদের জন্য রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজির প্রতিটি কথা, কাজ, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ গোটা মানব জাতির দুনিয়া আখেরাতের কল্যাণের বার্তাবাহী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন,যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আবদুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]