মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ

সংবাদদাতা / ২২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

আবু সুফিয়ানঃ

কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লক্ষাদিক টাকার ক্রীড়া উপহার সামগ্রী পাঠিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাফ গেমস জয়ী অধিনায়ক মো. আমিনুল হক।

মঙ্গলবার (২১ এপ্রিল) কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উপহার সামগ্রী প্রধান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কবির হোসেন খাঁন।  এ সময় তিনি কলেজে শিক্ষা জীবনের স্মৃতিস্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেন খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহ দেন।   সভাপতি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে, দলগত কাজের মানসিকতা তৈরি করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। সুস্থ জীবনের জন্য নিয়মিত খেলাধুলা অপরিহার্য। তিনি কলেজের  পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ও কলেজে ছাত্র সংসদের সাবেক ভিপি মো. মাহবুবুর রহমান দুলাল, জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আমিরুল পাশা সিদ্দিক রাকিব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হাবিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ দীপন এবং মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদ রানা প্রমুখ।

পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম এবং শরীরচর্চা শিক্ষক মোঃ শফিক উল্লাহ রেজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]