সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত নবীনগরে ইসলামী ছাত্রসেনার নতুন কমিটির অভিষেক, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক’ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! সাকিবের দেশে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী: ‘এখন আর স্বাভাবিকভাবে ফেরার সুযোগ নেই’ রূপনগর প্রেসক্লাবের সন্মানিত সদস্য রুহুল আমিনের মায়ের ইন্তেকালে শোক মাগুরায় ইনতেফার বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে এ র‍্যালি এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার দুপুরে মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদ জেললা শাখার উদ্যোগে শহরের নোমানী ময়দান থেকে র‍্যালিটি বের হয়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি শিশির রায় ও সাধারণ সম্পাদক সুবোধ বাগদী ও বি ডি ই’ আর এমের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস (মন্টু)। এ সময় সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‍্যালি ও আলোচনা থেকে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৯/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]