মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন

সংবাদদাতা / ১৪৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি/

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে ১৬ আগস্ট রবিবার সকালে আলোচনা সভা,র‍্যালী ও নদীতে মাছের পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রান্তিক মৎস্য চাষিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার। সভায় জেলায় মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য ৬ জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে নবগঙ্গা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। বর্তমান সরকার মাছের উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, মাছের অভয়াশ্রয় সৃস্টি,মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, মৎস্য চাষীদের ঋণদান ও ও প্রান্তিক মৎস্য চাষীদের সহযোগিতার জন্য কাজ করছে। সভায় বক্তারা আরও বলেন, দেশের ১৪ লক্ষ নারীসহ দুই কোটির অধিক প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠীর জীবিকা মৎস্য চাষে। মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ইলিশ আহরনে প্রথম, অভ্যন্তরীন জলাশয়ে মাছ উৎপাদনে দ্বিতীয়, মুক্ত চলাশয়ে মাছ আহরণের তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম ও সামুদ্রিক উপকূলীয় জলাশয় ক্রাস্টাশিয়া কারণে অষ্টম স্থান অর্জন করেছে। তাই আমাদের মাছ উৎপাদনে মুক্ত জলাশয় সৃষ্টি করতে হবে।
এছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতে ও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৬/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]