শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা গীতিকবি আমীর হামজা মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৪১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা গীতিকবি আমীর হামজার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার বেলা ১১টায় কবির কবর স্থানে অনুষ্ঠিত হয়েছে। কবি আমীর হামজা স্মৃতি সংসদের সভাপতি জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আমীর হামজার পত্নী মোছাঃ দুলজান বেগম।

নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কবির সুযোগ্য পুত্র মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সারথী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিকদার মনজুরুল আলম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রশিদ লাভলু, ও বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর,শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুনার রশিদ, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু ঈসাসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
বৃত্তি প্রদান শেষে মোঃ সোহেল রানা লালটু’র পরিচালনায় কবির রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]