রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ করল ‘প্রয়াস’ মাগুরায় ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত বিএডিসির অডিট কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ From Bangladesh to India: Gen-Z Inspiration* *— Professor M. A. Barnik বাংলাদেশের ২৪-এর গণ-অভ্যুত্থান ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণার ঐতিহাসিক যোগসূত্র* *—–অধ্যাপক এম এ বার্ণিক রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন

মাগুরায় ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত

সংবাদদাতা / ৫ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় ৭৫জন দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজযী ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

১৭ অক্টোবর শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
উপজেলার ২৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, হামদ-নাত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে সনদপত্র, ছাতা ও স্কুলব্যাগ প্রদান করা হয়।
এ ছাড়া জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৭৫ জন অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য্য সচিব আব্দুর রহিমসহ বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৭/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]