রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু The Root of America’s Decline: A Massive Shortfall in Its Weapons Arsenal* *—-Professor M. A. Barnik আমেরিকার পতনের মূলে অস্ত্রভাণ্ডারে বিরাট ঘাটতি* *—-অধ্যাপক এম এ বার্ণিক মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন In Kolkata on a Medical Visa, Yet Thrown Out of a Hotel onto the Streets!* *—Professor M. A. Barnik চিকিৎসা ভিসা নিয়ে কলকাতায়, অথচ হোটেল থেকে রাস্তায়!* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার।

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ গ্রুপের ফিড মিলের আনুষ্ঠানিক উদ্বোধন

সংবাদদাতা / ২৬১ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার কেস্টপুরে ৬ জুন শনিবার দুপুরে কৃষিবিদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কৃষিবিদ ফিড মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কৃষিবিদ সল্টের এমডি ড. রেজাউল করিম টুটুলের
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত রিহ্যাবের প্রেসিডেন্ট, কৃষিবিদ গ্রুপের এমডি, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলমগীর হাসান রাজু, মাগুরা আল আমিন টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, কৃষিবিদ প্রোপাটিজ লিমিটেডের এমডি মুহাম্মদ সালাউদ্দিন আহমেদ ও
কৃষিবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের এমডি মুহাম্মদ জাফেরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষিবিদ ফিড লিমিটেডের ভারপ্রাপ্ত এমডি মুহাম্মদ এনামুল হক, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল আলা ও ফিড ডিলার
মুহাম্মদ দেলোয়ার হোসেন।
এই মিল চালু হওয়ায় এলাকার অনেকের বেকারত্ব দুর হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]