শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে! খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড! অভিভাবকদের ক্ষোভ! RAW Chief in Dhaka: The Suitcase Enigma** *—Professor M. A. Barnik* ঢাকায় RAW প্রধান: স্যুটকেসের রহস্য* *—অধ্যাপক এম. এ. বার্ণিক* মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত এসএসসিতে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলের গৌরবময় সাফল্য

মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে!

সংবাদদাতা / ৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ//

দুই বছর ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মাগুরার শ্রীপুর উপজেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন! গত ২৮ জুন রবিবার ২০২৬ তারিখে বিদ্যুৎ সংযোগ করেছে শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে!

সূত্র জানায়, ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়। ২০২৫ সালের ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকার বিদ্যুৎ বিল প্রদান করা হয়। বকেয়া বিল প্রদানের পরও ২০২৪ সালের মে মাস থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট বকেয়া বিলের পরিমাণ দাড়ায় ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকা।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল আওয়াল জানান, বিদ্যুৎ বিভাগ থেকে দুই থেকে তিনবার বকেয়া বিল পরিশোধের জন্য সতর্ক করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও বাজেট সংকটের কারণে বিল পরিশোধ করা সম্ভব হয়নি।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় গর্ভবতী নারীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস নিচ্ছেন। কেউ কেউ চিকিৎসা সেবা নিতে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। রোগীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

শ্রীপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, “ ২ বছরের বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে বছরে ২ বার অধিদপ্তর থেকে বিদ্যুৎ বিল প্রদান করতো। অনেকদিন বন্ধ থাকার পর বর্তমানের পর্যায়ক্রমে বিল প্রদান করছে অধিদপ্তর। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল প্রদান করা হবে।

শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীম উদ্দিন বলেন, “ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক মাসের বিল বকেয়া থাকায় নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। রোগীদের স্বার্থে দ্রুত বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ও সচেতন এলাকাবাসী।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৪/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]